বুধবার ৪ নভেম্বর ২০২৬

কক্সবাজার সৈকতে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তার নাম সুমন আহমদ (২৫)। তিনি ঢাকার মিরপুর-২ নম্বরের বাসিন্দা এবং মৃত আবুল কাশেম মোড়লের ছেলে।

বৃহস্পতিবার বিকালে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, বিকেলে সমুদ্র সৈকতের সি-ইন পয়েন্ট সুমনসহ তার ৪ বন্ধু গোসল করতে নামে। কিন্তু ভাটার টানে সুমন ভেসে লাবনী পয়েন্টের দিকে চলে আসে। সেখান থেকে লাইফ গার্ডের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টুরিস্ট পুলিশের কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন।

আরও পড়ুন