বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে শিবিরকর্মীসহ গ্রেপ্তার ৫

rangpur-arrest-68-চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা থেকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সকালে ঢেমশা ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- লিয়াকত আলী, মো. ফারুক, সাইফুল ইসলাম, মো. আরাফাত ও মঈনুল ইসলাম।

খবরটি জানিয়েছেন সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকার। বলেন, ঢেমশা এলাকার একটি মসজিদে শুক্রবার শিবিরকর্মীরা গোপন বৈঠক করবে খবর পেয়ে সেখানে অবস্থান নেয় পুলিশ। সকালে ওই পাঁচজন সেখানে গেলে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পাঁচজনের কাছ থেকে বেশ কিছু ‘জিহাদি বই ও রাষ্ট্রবিরোধী লিফলেট’ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন