বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ৩৯ হাজার ইয়াবাসহ আটক ১

Yaba_রাজধানীর সূত্রাপুরে ৩৯ হাজার ইয়াবাসহ মো. সাব্বির হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। সূত্রাপুরের শ্যামবাজারের ফরাসগঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মুনতাসিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে সূত্রাপুরের ১১ বি কে দাস রোডের ফরাশগঞ্জ বিবিকা মাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তিনি ওই মোটরসাইকেলে করে ইয়াবার চালান নিয়ে শ্যামবাজারে যাচ্ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন