বুধবার ৪ নভেম্বর ২০২৬

ধলেশ্বরী নদীতে ডুবে শিশুর মৃত্যু

downloadধলেশ্বরী নদীতে ডুবে মামুন শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইভিকরা এলাকায়। সে রাজবাড়ী সদর উপজেলার বাঘিয়া এলাকার আইজুদ্দিনের ছেলে। শুক্রবার বিকেল ৫টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, রাজবাড়ী থেকে আইজুদ্দিন তার পরিবারের সদস্যদের নিয়ে বাড়াইভিকরা এক আত্মীয়ের বাড়িতে আসেন। সকালে শিশু মামুন বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।

খবর পেয়ে বিকেলে ঢাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে অনেক খোঁজাখুঁজির পর মামুনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন