বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্লগার হত্যা: প্রতিমন্ত্রীর ভাতিজাকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

Saad-Al-Nahin-ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যার ঘটনায় গ্রেফতার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ানসহ দুই জনকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠাচ্ছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (মিডিয়া) জাহাঙ্গীর আলম সরকার জানান, এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গ্রেফতার ওই দুই আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে শুক্রবার আদালতে পাঠানো হবে।’ এর আগে রাজধানীর পৃথক স্থান থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, সন্দেহভাজন হিসেবে গ্রেফতার এ দু’জনের মধ্যে সাদ আল নাহিয়ান ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি।

তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নাহিয়ানকে উত্তরা থেকে ও মাসুদ রানা নামে আরেকজনকে মিরপুরের কালশী থেকে গ্রেফতার করা হয়।
মুনতাসিরুল ইসলাম আরও জানান, গ্রেফতার দু’জনই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে শুক্রবার নীলাদ্রী চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার নিলয়ের স্ত্রী আশা মনি অচেনা চার যুবককে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন