বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতের ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ পুণ্যার্থী

14_08_2015-acdভারতে হিন্দুদের তীর্থস্থান পুরী থেকে ফেরার পথে ট্রাক ও পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে  ১৩ জন পুণ্যার্থী নিহত ও ১১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ছয়জন মহিলা।

আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে ঝাড়খণ্ডের রাজধানী জামশেদপুর থেকে ৪০ কিলোমিটার দূরে ৩৩ নং জাতীয় সড়কে এ ঘটনা ঘটে।

ভারতের সর্বাধিক প্রচারিত হিন্দি দৈনিক জাগরণের অনলাইন সংস্করণের এক খবরে বলা হয়, তীর্থস্থান পুরী থেকে ২৪ জন পূণ্যার্থী নিয়ে বিহারের উদ্দেশ্যে পিকআপ ভ্যান যাচ্ছিল। আজ ভোর পাঁচটার দিকে ঝাড়খণ্ডের সরাইকেলা ও ঘরসাংবা জেলার ইচাঘর এলাকায় পৌঁছিলে বিপরীত দিক থেকে  আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনস্থলেই ১১ জন মারা যান। বাকি দুই জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়। আহতদের স্থানীয় এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার ইন্দ্রজিৎ মাহাতোর বরাত দিয়ে টাইম অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, হতাহতরা সবাই ভারতের বিহার রাজ্যের আন্দ্রা বাজার এলাকার বাসিন্দা। এক সপ্তাহ আগে তারা পুরী ভ্রমণের উদ্দেশে গিয়েছিলেন।

ডেস্ক  রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন