বুধবার ৪ নভেম্বর ২০২৬

মসজিদে বৈঠককালে জামায়াতের আমিরসহ ১০ জন গ্রেপ্তার

rangpur-arrest-68-মসজিদে গোপন বৈঠককালে সিলেট মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ ১০ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর শিবগঞ্জ সবুজবাগ মসজিদ থেকে তাদের গ্রেপ্তার করে এসএমপির শাহপরান থানা পুলিশ। সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এর মুখপাত্র ও এডিসি (উত্তর) মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন- মহানগর জামাত নেতা আব্দুল্লাহ আল মুনিম, মোহাম্মদ আব্দুস সবুর, শিবির নেতা আহমদ আল মাসুদ, মীর হোসেন, জামাত নেতা জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন জামিল, মাহমুদ আহমদ, মোহাম্মদ মোর্শেদ আলম, আহমদ হোসেন।

পুলিশসূত্র জানায়,নগরীর শিবগঞ্জ সবুজবাগ জামে মসজিদে এশার নামাজের পর থেকেই জামায়াত-শিবিরের শীর্ষ নেতারা গোপন বৈঠক করছেন এমন খবরের ভিত্তিতে রাতে শাহপরান থানার একদল পুলিশ সেখানে যায় এবং জামায়াত-শিবিরের ১০জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন