রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ বলেছেন, যতদিন এ দেশ ও জনগণ থাকবে ততদিন জাতির পিতা বঙ্গবন্ধুর নাম এ দেশের লাখো-কোটি বাঙালির অন্তরে চির অমলিন ও অক্ষয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এক বাণীতে এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও বাঙালি জাতির ইতিহাসে ১৫ আগস্ট ১৯৭৫ এক বেদনাবিধুর ও কলঙ্কজনক অধ্যায়। এদিন জাতির পিতা বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে ঘাতকচক্রের হাতে স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নিকট আত্মীয়সহ শাহাদাৎবরণ করেন।
ঘাতকচক্র জাতির পিতাকে হত্যা করলেও তার আদর্শ ও নীতিকে নিঃশেষ করতে পারেনি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আমাদের স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা অর্জনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর অবদান অপরিসীম। তারই নেতৃত্বে বাঙালি জাতি অর্জন করে বহু কাক্সিক্ষত স্বাধীনতা।
তিনি বলেন, বঙ্গবন্ধুর চিন্তাচেতনায় সবসময় কাজ করত বাংলা, বাঙালি ও বাংলাদেশ। তিনি ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা।


