বুধবার ৪ নভেম্বর ২০২৬

সৌরশক্তি দিয়েই চলবে কোচি বিমানবন্দর!

kOCIসৌরশক্তিতে বিমান চলে এটা নতুন কোনো খবর নয়; কিন্তু যদি শোনা যায় পুরো বিমানবন্দর সৌরশক্তিতে চালানো হবে। তাহলে তো ভ্রু কুচকাবেই। হ্যাঁ এমন উদ্যোগই সম্প্রতি নিয়েছে ভারতের কোচি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ! ইতোমধ্যে সৌর শক্তি দিয়ে চালানোর জন্য কাজ শুরুও করে দিয়েছে তারা।

ভারতে এটিই সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত প্রথম বিমানবন্দর হবে বলে জানিয়েছেন বিমানবন্দরের ম্যানেজিং ডিরেক্টর ভিজে কুরিয়েন। খবরে বলা হয়, কেরালার মুখ্যমন্ত্রী উমেন চণ্ডী বিমানবন্দর চত্বরে ১৮ আগস্ট ১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন। তা দিয়েই বিমানবন্দরটি চালানো হবে বলে জানানো হয়েছে। এনডিটিভি

আরও পড়ুন