স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজশাহীর বাঘায় জামিরুল ইসলাম (২০) নামে এক যুবকের কারাদণ্ড হয়েছে। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন এ রায় দেন।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, উপজেলার খন্দকার মালঞ্চি গ্রামের সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে জামিরুল ইসলাম। ওই ছাত্রীর বাবা এ ব্যাপারে থানায় অভিযোগ করলে সকালে জামিরুলকে আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসান। এ সময় দোষ স্বীকার কারায় জামিরুলকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।


