বুধবার ৪ নভেম্বর ২০২৬

হায়দ্রাবাদে বাংলাদেশিসহ আটক ৪ জঙ্গি

Hydrabad-হায়দ্রাবাদের পুলিশের বিশেষ টাস্ক ফোর্সের সদস্যরা হরকাত-উল-জিহাদ আল-ইসলামির (হুজি) চার সদস্যকে আটক করেছে। হায়দ্রাবাদের চঞ্চলগুদা এলাকার একটি বাড়ি থেকে শুক্রবার তাদের আটক করা হয়।

প্রসঙ্গত, শনিবার দেশটির ৬৯তম স্বাধীনতা দিবস। তার আগের দিন ওই চারজনকে আটক করা হলো। ভারতীয় পুলিশ বলেছে, আটকদের মধ্যে দুইজন বাংলাদেশী, একজন পাকিস্তানী ও একজন মিয়ানমারের নাগরিক।

পুলিশ বলেছে, পাকিস্তানী নাগরিক মোহাম্মাদ নাজির এবং আরও চারজন গত দুই মাস ধরে চঞ্চলগুদার একটি বাড়িতে অবস্থান করছে এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। সিটি পুলিশ বলেছে, নাজির গত পাঁচ বছর ধরে ভারতে অবস্থান করছে। গোয়েন্দা কর্মকর্তারা তাদের কার্যক্রম, হুজির সঙ্গে সংশ্লিষ্টতা এবং ‘সন্ত্রাসী’দের সঙ্গে সম্ভাব্য যোগসূত্রের বিষয়টি পর্যবেক্ষণ করে আসছিল।

এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আটক চারজনই জাল পাসপোর্ট ব্যবহার করত। তাদের কাছ থেকে কিছু অবৈধ উপাদান জব্দ করা হয়েছে বলেও দাবি করেছেন ওই কর্মকর্তা। তিনি জানান, অবৈধভাবে তাদের অবস্থানের উদ্দেশ্য সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।
পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমের তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন