বুধবার ৪ নভেম্বর ২০২৬

ট্রেনের ধাক্কায় পুলিশ নিহতের ঘটনা তদন্তে কমিটি

mn-500x274নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় ৪ পুলিশ সদস্য নিহত ও ৭ জন আহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের টেকনিকেল অফিসারকে প্রধান করে ৪ সদস্যের এ কমিটি গঠন করা হয়। আগামী ৩ কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় মেকানিক প্রকৌশলী এবং বিভাগীয় মেডিকেল অফিসার।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের পাকশী বিভাগীয় কর্মকর্তা আফজাল হোসেন।

এদিকে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলওয়ে পুলিশের (জিআরপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তারা রেলগেট না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন।

শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর উপজেলার পোড়ারহাট থেকে সৈয়দপুর শহরে ফেরার পথে ঢেলাপীড় রেলক্রসিং অতিক্রমকালে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেসের ধাক্কায় দুমরে-মুচরে যায় সৈয়দপুর থানার একটি পিকআপভ্যান।

এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কনস্টেবল শামসুল হকের। রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাইদুল ইসলাম, শরিফুল ইসলাম এবং শনিবার সকালে মারা যান ফারুক হোসেন। এছাড়া আহত হয়েছেন আরো ৭ জন।

আরও পড়ুন