বুধবার ৪ নভেম্বর ২০২৬

নীলফামারীতে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৪ পুলিশ নিহত

mnনীলফামারীতে ট্রেনের ধাক্কায় পুলিশের পিকআপ ভ্যান ছিটকে পড়ে চার পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ পুলিশ সদস্য। শুক্রবার রাত ১১টার দিকে সৈয়দপুর উপজেলার ঢেলাপীর রেলওয়ে লেভেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতরাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর উপজেলার ঢেলাপীর রেলওয়ে লেভেল ক্রসিংয়ের সময় নীল সাগর এক্সপ্রেস নামে ঢাকাগামী একটি ট্রেন পুলিশের একটি পিকআপ ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় পিকআপ ভ্যানটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়লে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত হন আরো নয় পুলিশ সদস্য।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ছয়জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৩ জন।

নীলফামারী প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন