বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে যাওয়া নারীদের হেনস্থার আরও চিত্র

Banglabandhu-32c-15-08-15_Newsworldbdস্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়ে ভিড়ের চাপে ধাক্কাধাক্কির পরিবেশ সৃষ্টি হয়। শনিবার দুপুরের আগে এই পরিস্থিতিতে নারীদেরও হেনস্থা হতে হয়েছে। শোকের দিনে শ্রদ্ধা জানাতে যাওয়া নেতাকর্মী ছাড়াও সাধারণ অনেকের মনেই বিষয়টি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

ধানমণ্ডি ৩২ নম্বরের ওই বাড়িটিতে শনিবার সকাল থেকেই নেতাকর্মীসহ সাধারণ মানুষের ভিড় লেগে থাকে। যুদ্ধাহত প্রৌঢ় মুক্তিযোদ্ধা, ঘরের মাঝে আবদ্ধ থাকা গৃহবধূ কিংবা বাবার কোলে চড়ে ছোট্ট শিশু- সবাই এসেছে জাতির পিতাকে নিজেদের ভালোবাসার অর্ঘ্য নিবেদন করতে। এরই মধ্যে এই ধরনের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

সকাল ৬টার মধ্যেই লোকে লোকারণ্য হয়ে ওঠে বঙ্গবন্ধু ভবন, রাসেল স্কয়ারসহ আশপাশের এলাকা। হাতে কালো ব্যানার ও বুকে কালোব্যাজ ধারণ করে নারী-পুরুষ, স্কুল-কলেছের ছাত্রছাত্রী, শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষ এসেছে ৩২ নম্বরে। সকলেই পরম শ্রদ্ধায় প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে জাতির জনককে স্মরণ করেছেন। সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, বাংলাদেশ ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী, ভ্রাতৃপ্রতীম ও সমমনা সংগঠনগুলো।

এদিকে, বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে ৩২ নম্বরের আশপাশ রাস্তাজুড়ে, রাজধানীজুড়ে শোকের প্রতীক কালো পতাকার পাশাপাশি বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড ও তোরণ তৈরি করা হয়েছিল। মাইকে বেজেছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেরণামূলক গান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন