বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানালেন বিএনপি নেতা মুন্সীগঞ্জের মেয়র

1433590536_thবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুন্সীগঞ্জ শহর বিএনপির সভাপতি ও পৌর মেয়র একেএম ইরাদত মানু। শনিবার সকালে তিনি শহরের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিস-উজ-জামানসহ র‌্যালিতে অংশগ্রহনকারী কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন।

একেএম ইরাদত মানু সকলের সাথে শোক র‌্যালিতে অংশ নেয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় তার সাথে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেনও উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিএনপি-আওয়ামী লীগ আলাদা বিষয়। জাতীয় কর্মসূচীতে আমার অংশগ্রহণ সঠিক বলেই আমি মনে করি।’

বিএনপি নেতার এ দৃষ্টান্ত সর্বত্র প্রশংসিত হয়েছে। শহরের প্রবীণ বাসিন্দা লুৎফর রহমান বলেন, বঙ্গবন্ধু সার্বজনীন। দলমত নির্বিশেষে তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা। মানুর সঠিক সিদ্ধান্ত স্মরণীয় হয়ে থাকবে। তার পথ ধরে সকলেই বঙ্গবন্ধুর ক্ষেত্রে এক কাতারে দাঁড়াবে। সেই দিন খুব বেশী দূরে নয়।

আরও পড়ুন