বুধবার ৪ নভেম্বর ২০২৬

বনানীতে স্বজনদের কবরে হাসিনা-রেহানার শ্রদ্ধা

y„yyyরাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত স্বজনদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে এ শ্রদ্ধা জানানোর সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা। কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা গোরস্থানে পৌঁছানোর পর নিহতদের স্মরণে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা।

এরপর ১৯৭১ সালের কালো রাতে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।  এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন