বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্রাজিলের সাও পাওলোতে বন্দুকধারীদের হামলায় নিহত ১৯

ul5ip0f948Dkব্রাজিলের বৃহত্তম শহর সাও পাওলোতে রাতভর বন্দুকধারীদের সম্মিলিত হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো কমপক্ষে সাতজন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানান, শহরের বেশ কয়েকটি স্থানে গাড়ি থামিয়ে গুলি করে বন্দুকধারীরা।

হত্যার আগে হামলাকারীরা কারো কারো নাম-পরিচয়ও জানতে চায়। এভাবে সুনির্দিষ্টভাবে হত্যার কারণ খুঁজেছে ব্রাজিলের পুলিশ। হত্যাকাণ্ডের তদন্তে ৫০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন