বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘মহানবীর কাছ থেকে ধর্ম নিরপেক্ষতার শিক্ষা নেন বঙ্গবন্ধু’

Bangabandhu-Bookহযরত মুহম্মদ (স:) থেকে বঙ্গবন্ধু ধর্মনিরপেক্ষতার শিক্ষা নিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, “মহানবী মদিনা সনদ তৈরি করার সময় বলেছিলেন, ‘যার যার ধর্ম সে সে পালন করবে।’ এ থেকেই শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধর্মনিরপেক্ষতার কথা বলেছিলেন।”

জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার ১৫ অগাস্ট ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধুর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব-উল আলম হানিফ এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। বঙ্গবন্ধুর সেই ধর্মনিরপেক্ষতা নিয়ে অপব্যখ্যা করার চেষ্টা করা হয়েছিল। এখনও এদেশের ধর্ম ব্যবাসায়ীরা ভুল ব্যাখা দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।’

এ সময় ‘খালেদা জিয়া কখনো নামাজ পড়েছেন কি-না আমার জানা নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘‘বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে বাংলাদেশ সিঙ্গাপুর বা মালেশিয়ার চেয়ে উন্নত দেশ হতো। অনেকে বলেন, ‘স্বাধীন বাংলাদেশ পেয়ে কি লাভ হয়েছে।’ একটি যুদ্ধবিধস্ত দেশ আজকে পাকিস্তানের চেয়ে অনেক দূর এগিয়ে নিয়ে গেছি। আমরা যে যে অবস্থায় আছি তা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কারণে।’’

ইসলামের জন্য বঙ্গবন্ধুর অবদান বর্ণনা করে আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতায় এসে জুয়া ও মদের লাইসেন্স দিয়েছিলেন। তিনশ’টা জেলা-উপজেলায় মদের লাইসেন্স দিয়ে বলেছিলেন, ‘সুইপাররা (জাড়ুদাররা) মদ পান না করলে কাজ করতে পারে না।’ কিন্তুআজকে আর সু্ইপাররা মদ পান করেন না। তার এই মদের লাইসেন্স দেওয়ার কারণে যুব সমাজ আজ নষ্টের মুখে।’’

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্স মিছবাহুর রহমান চৌধুরী, শায়খ আল্লামা খন্দকার গোলাম মাওলা নকশেবন্দী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন