রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে জনসংহতি সমিতির (এমএন লারমা) গুলাগুলিতে পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার ভোরে রাঙামাটির বাঘাইছড়ির মারিশ্যা ইউনিয়নের কেরাংতলী জোনে এই গুলাগুলির ঘটনা ঘটে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয়েছে সাতটি অস্ত্রসহ বিপুল পরিমান গোলাবারুদ।
বাঘাইছড়ি থানার ওসি জাকির হোসেন জানান, শনিবার ভোরের দিকে সেনা সদস্যরা টহল শেষে ব্যারাকে ফিরছিলেন। এ সময় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালালে সেনা সদস্যরাও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলে পাঁচ সন্ত্রাসী নিহত হয়। ওসি জাকির অবশ্য নিহতদের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে দাবি করেন। এ ঘটনায় এক সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতদের পরিচয় জানা যায়নি।
রাঙামাটি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


