ভারতের ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিজিবিকে মিষ্টি উপহার দিয়েছে বিএসএফ। হিলি চেকপোস্টে বিজিবিকে মিষ্টি উপহার দেওয়া হয়। শনিবার দুপুর ২টায় আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে বিএসএফ-এর ভারত হিলি ক্যম্পের কোম্পানি কমান্ডার ইন্দ্রজিত এর কাছ থেকে মিষ্টি গ্রহণ করেন হিলি চেকপোস্ট বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার ফজলুর রহমান। এছাড়াও ভারত হিলি কাস্টমস ও ইমিগ্রেশনের এর পক্ষ থেকে বাংলাদেশের হিলি কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তাকে মিষ্টি উপহার দেওয়া হয়।
হিলি আইসিপি বিওপি’র কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফজলুর রহমান জানান, ভারতে স্বাধীনতা দিবস দিবস উপলক্ষে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্কের নিদর্শনস্বরূপ এ মিষ্টিগুলো উপহার দেন।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


