বুধবার ৪ নভেম্বর ২০২৬

কেজরিওয়ালকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

modi-kejriwal1আম অাদমি পার্টির নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর প্রতিক্রিয়ায় কেজরিওয়ালও মোদিকে ধন্যবাদ জানিয়েছেন। রাজধানী দিল্লিতে ক্ষতমার দ্বন্দ্ব ও অন্যান্য ইস্যু নিয়ে দিল্লির সরকার ও মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মধ্যকার চলমান অচলাবস্থার মধ্যেই তাদের মধ্যে এ কথা বিনিময় হলো। নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় একথা জানিয়েছেন। খবর পিটিঅাই’র

টুইট বার্তায় মোদি লিখেন, ‘দিল্লির সিএম শ্রি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বলেছি এবং তাকে জন্মদিনের শুভকামনা ব্যক্ত করেছি। তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য আমরা প্রার্থনা রইলো।’ কেজরিওয়ালও আরেক টু্ইট বার্তায় মোদি এজন্য ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি খড়গপুর থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে স্নাতক অরবিন্দ কেজরিওয়ালের জন্ম হরিয়ানা রাজ্যের শিভানিতে ১৯৬৮ সালের ১৬ আগস্ট। সেই হিসাবে আজ তার ৪৮তম জন্মদিন। চাকরি জীবনে ভারতের আয়কর বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালণ করেছেন।

আরও পড়ুন