১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁদপুরের কচুয়া উপজেলার ভুইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্র-শিক্ষকদের উপর যুবলীগ নেতাদের হামলার ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও শিক্ষকসহ ৪০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১৯ জনকে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার যুবলীগের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয় তারা। এতে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে। গুরুতর আহত শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শ্রেণির ১৩ জন ছাত্রী ও আটজন ছাত্রকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহত শিক্ষার্থীরা স্থানীয়ভাবে চিকিত্সা নেয়।
জানা যায়, ভু্ইয়ারা গ্রামের যুবলীগ নামধারী ফারুক, লিটন ও মুনিরের নেতৃত্বে একদল ‘চাঁদাবাজ সন্ত্রাসী’ ওই শিক্ষার্থীদের প্রতিবাদ সমাবেশের উপর হামলা করে। পরে ক্ষুব্ধ ছাত্র ও তাদের অভিভাবকরা ফারুক, মনির ও লিটনের বাড়ীতে হামলা চালায়। কচুয়া থানার ওসি ইবরাহিম খলিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সংবাদদাতা,কচুয়া(চাঁদপুর)
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


