বুধবার ৪ নভেম্বর ২০২৬

জাতীয় দলের বাইরে থাকা সাত ক্রিকেটারকে নিয়ে বিসিবি’র নতুন উদ্যোগ

Practice-2thereport24জাতীয় দলের বাইরে থাকা মানেই দলে ফেরার পথ সঙ্কীর্ণ হওয়া। এই ধারণা ভাঙ্গতে সাত ক্রিকেটারকে নিয়ে গড়া হয়েছে প্লেয়ার্স অন ন্যাশনাল ইন্টারেস্ট পনি। ক্রিকেটাররা যেমন স্বাগত জানিয়েছে এই উদ্যোগকে, তেমন বিসিবি বলছে দিন বদলের কথা। প্লেয়ারস অফ ন্যাশনাল ইন্টারেস্ট, সংক্ষেপে পনি।

জাতীয় দলের স্কোয়াডের বাইরের ক্রিকেটারদের প্রস্তুত রাখতে এমন উদ্যোগ। সাতজন ক্রিকেটারকে নিয়ে গড়া এই দল। তিন পেসার আল-আমিন, রবিউল ইসলাম, শফিউল ইসলাম; উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, অলরাউন্ডার নাঈম ইসলাম, শুভাগত হোম আর বাহাতি স্পিনার আরাফাত সানি নিয়মিতই ঘাম ঝরাচ্ছেন মিরপুরে। জাতীয় দলে জায়গা নেইতো সুযোগ নেই মিরপুরের প্র্যাকটিস ফ্যাসিলিটি ব্যবহারের।

পুরনো সেই বৃত্ত ভাঙ্গতে নতুন এই উদ্যোগ নিয়েছে বিসিবি। ইনজুরি, ফিটনেস ঘাটতি বা ফর্মহীনতা থেকে বের করে এনে ক্রিকেটাররা যাতে প্রস্তুত থাকেন। খেলোয়াড়রাও খুশি এমন সুযোগ পেয়ে। পনি পরিধি ছিল ৬ জনে। সবশেষ সংযোজন নাঈম ইসলাম।

লাল-সবুজ জার্সি গায়ে শেষ ম্যাচ খেলেছিলেন গেলো বছর এশিয়া কাপে। আবার কবে জাতীয় দলে ফিরবেন তা জানেননা, তবে আশা ছাড়েননি। জাতীয় দলের বাইরে থেকে হারিয়ে গেছে অনেক নাম। এই সাতজন যেন সেই তালিকায় নাম লেখান, সেই চেষ্টা বদলে দিতে পারে দেশের ক্রিকেটে গতিপথ।

ক্রীড়া প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন