বৃহস্পতিবার ৫ নভেম্বর ২০২৬

পহেলা সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন

parlimantদশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১ সেপ্টেম্বর। সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক (০১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতিরাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রোববার বিকেলে এ অধিবেশন আহ্বান করেন।

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন এবং ২০১৫ সালের তৃতীয় অধিবেশন এটি।

এর আগে, গত ৮ জুলাই’২০১৫ বাজেট অধিবেশন শেষ হয়। সংক্ষিপ্ত এ সপ্তম অধিবেশনে বেশ কিছু বিল পাস হওয়ার কথা রয়েছে। পহেলা সেপ্টেম্বর অধিবেশন শুরুর আগে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময় ও কার্যদিবস নির্ধারিত হবে।

আরও পড়ুন