বুধবার ৪ নভেম্বর ২০২৬

বাড্ডার তিন খুনের ঘটনায় মামলা

iæ„vywvywরাজধানীর বাড্ডার তিন খুনের ঘটনায় মামলা দায়ের করেছে নিহতদের পরিবার। শনিবার রাতে নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান ওরফে গামার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়েরের সত্যতা স্বীকার করে জানিয়েছে মামলায় অজ্ঞাতনামা দশজনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ। গত বৃহস্পতিবার বাড্ডায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে আওয়ামীলীগের এক নেতাসহ তিন জন নিহত হন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন