বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের বাংলালিংকের বিজ্ঞাপনটি ইতোমধ্যে বেশ সাড়া জাগিয়েছে। পেশাদার মডেল না হয়েও বিজ্ঞাপনে স্বতস্ফূর্ত উপস্থিতির কারণে সর্বমহলের প্রশংসার বন্যায় ভাসছেন শিশির। শুধু তাই নয়, এই বিজ্ঞাপনের পর থেকেই অনেকের মুখে মুখে রব উঠেছে; মডেল-অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর চেহারার সঙ্গে দারুণ মিল রয়েছে শিশিরের। বলতে গেলে এখন ‘টক অব দ্য টাউন’ সেটিই। কিন্তু মেহজাবীন বা শিশির কি বিষয়টি জানেন।
অবশ্যই জানেন, আর না জানলে ফেসবুকে এমন স্ট্যাটাসই বা কেন পোস্ট করবেন শিশির? স্ট্যাটাসে তিনি বলেও দিয়েছেন, মেহজাবীন তার বোন, শুধু বোন নয়, একেবারে যমজ!
সম্প্রতি নিজ ফেসবুক অ্যাকাউন্ট সাকিব উম্মে আল হাসান থেকে একটি স্ট্যাটাস দেন শিশির। সেখানে নিজের সঙ্গে মেহজাবীনের তোলা একটি সেলফিও পোস্ট করেন এবং তার উপর ক্যাপশন আকারে লেখে দেন, ‘দীর্ঘদিনের হারিয়ে যাওয়া যমজ বোন’ (The Long lost twin sisters)। পোস্টটিতে তিনি মেহজাবীনকে ট্যাগ করেন। এ পযর্ন্ত ছবিটির লাইক ৩০ হাজার ছাড়িয়েছে।
সম্প্রতি নিজ ফেসবুক অ্যাকাউন্ট সাকিব উম্মে আল হাসান থেকে একটি স্ট্যাটাস দেন শিশির। সেখানে নিজের সঙ্গে মেহজাবীনের তোলা একটি সেলফিও পোস্ট করেন এবং তার উপর ক্যাপশন আকারে লেখে দেন, ‘দীর্ঘদিনের হারিয়ে যাওয়া যমজ বোন’ (The Long lost twin sisters)।
কোনো পেশাদার মডেল নন শিশির। অথচ সাকিবে সঙ্গে একটি বিজ্ঞাপন করেই বেশ হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। সবার মনে তাই একই প্রশ্ন তাহলে কি নতুন মডেলের খাতায় নাম লেখাচ্ছেন শিশির?
নানান সময়ে মিডিয়ায় উপস্থিত সাকিব স্ত্রীকেও দিতে হচ্ছে এর উত্তর। বাংলাভিশন টেলিভিশনে ঈদে প্রচারিত এক অনুষ্ঠানে শিশির জানান, আমার কাছে মিডিয়ায় কাজ করার অনেক প্রস্তাবই আসছে। তবে সাকিব চাইলে আমি কাজ করতে আগ্রহী।
মডেল হিসেবে শিশিরকে আর দেখা যাবে কি না তা ভবিষ্যতই বলে দিবে। তবে সম্প্রতি মেহজাবীনের চেহারার সঙ্গে মিল নিয়ে যে রব উঠেছে তা দারুণ উপভোগ করছেন তিনি। নইলে, ফেসবুকে দুজনের সেলফি পোস্ট করবেন বা কেন?
এ সম্পর্কে মেহজাবীন বলেন,‘শিশিরের সঙ্গে আমার অনেক আগে থেকেই পরিচয়। নিয়মিত কথাবার্তা হয়। ও আমার খুব ভালো বন্ধু। ও আমাকে জমজ বোন বলায় আমারও ভীষণ ভালো লেগেছে।’


