বুধবার ৪ নভেম্বর ২০২৬

শুভ্রা মুখার্জীর খোঁজ নিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ফোন

776.thumbnailভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর অসুস্থ স্ত্রী শুভ্রা মুখার্জীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় প্রণব মুখার্জীর স্ত্রীর অসুস্থতার খবর শুনে তাকে ফোন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি আবদুল হামিদ সন্ধ্যা সাতটা ঊনচল্লিশে প্রণব মুখার্জীকে ফোন করেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতির স্ত্রীর খবর নিতে প্রণব মুখার্জীকে ফোন করেন। প্রধানমন্ত্রী তার সঙ্গে প্রায় বিশ মিনিট কথা বলেন।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন