বুধবার ৪ নভেম্বর ২০২৬

৭১ টিভিতে টকশোতে বিচারপতিদের কথোপকথন প্রচার, আদেশ মঙ্গলবার

71আপিল বিভাগের ২ বিচারপতির কথোপকথন নিয়ে প্রচারিত খবর ও টকশোর ভিডিও ফুটেজ অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আপিল বিভাগে জমা দিয়েছেন ৭১ টিভি কর্তৃপক্ষ। আগামী মঙ্গলবার মামলাটি পরবর্তী আদেশের জন্য কার্যতালিকায় রাখা হবে।

রোববার সকালে, বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বে আপিল বিভাগের ২ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে একাত্তর টেলিভিশনে প্রচার হওয়া ভিডিও ফুটেজগুলো আদালতে দাখিল করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

পরে, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু সাংবাদিকদের বলেন, দুই বিচারপতির কথোপকোথন আদালতে উপস্থাপিত হওয়ায় এ নিয়ে প্রতিবেদন প্রকাশে আদালত অবমাননা হয় না। একাত্তর টেলিভিশনের আইনজীবী সালাহউদ্দিন দোলন বলেন, ‘এটার ওপরে রুল বা শোকজ হয়নি বিধায় এ বিষয়ে এখন কিছু বলা যাচ্ছে না। কোর্ট শুধু বলেছে আমরা মঙ্গলবার এটি দেখবো।’

একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু বলেন, ‘আদালতে উপস্থাপিত কোন বিষয় আদালত অবমাননার কারণ হতে পারে না। বিজ্ঞ আদালত বিষয়টি অবশ্যই বুঝবেন এবং আমাদের জন্য স্বাধীন সাংবাদিকতার পথ প্রসারিত করবেন।’

নিজস্ব প্রতিবেদক.ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন