বুধবার ৪ নভেম্বর ২০২৬

এইচএসসির ফল চ্যালেঞ্জ করে ৩ লাখ শিক্ষার্থীর আবেদন

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রত্যাশিত ফল না পেয়ে দশ শিক্ষা বোর্ডে তিন লাখ ১০ হাজার ৭৯ জন শিক্ষার্থী আবেদন করেছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

সোমবার তথ্যটি জানিয়েছেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক। আরো জানান, পুনঃনিরীক্ষার ফলাফল আগামী ৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।

গত ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১০ বোর্ডে ১০ লাখ ৬১ হাজার ৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে সাত লাখ ৩৮ হাজার ৮৭২ জন। মোট জিপিএ পেয়েছে ৪২ হাজার ৮৯৪ জন। এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

অনুত্তীর্ণ ও প্রত্যাশিত ফল না আসা শিক্ষার্থীরা ফল চ্যালেঞ্জ করে ১০ থেকে ১৬ আগস্ট পর্যন্ত টেলিটক মোবাইলে আবেদন করেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলেন, আবেদনকারীদের মধ্যে যাদের ফল পরিবর্তন হবে তাদের মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

পুনঃনিরীক্ষার আবেদনের জন্য প্রতিটি বিষয় ও প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা হারে চার্জ কাটা হয়। তবে যেসব বিষয়ের দুটি বিষয় (প্রথম ও দ্বিতীয়) রয়েছে যে সকল বিষয়ে প্রতি বিষয়ের জন্য ১৫০ টাকা করে ফি নেওয়া হয়েছে।

আরও পড়ুন