বুধবার ৪ নভেম্বর ২০২৬

কচুয়ায় পুকুরে পড়ে ভাই-বোনের মৃত্যু

chadpurচাঁদপুরের কচুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত মাহমুদুর রহমান (৭) কড়ইশ এলাকার মাসুদ রানার ছেলে এবং সানজিদা (৫) শাহ আলমের মেয়ে। সোমবার বিকেল ৫টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ডের কড়ইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বিজয় কৃষ্ণ সাহা।

প্রতিবেশী ইউনুছ মিয়া জানান, সানজিদা ও মাহমুদুর খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন।

একপর্যায়ে পুকুরে তাদের মৃতদেহ ভেসে উঠলে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন