চাঁদপুরের কচুয়ায় শোক দিবসের জন্য চাঁদা না দেয়ায় ভুঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর যুবলীগের হামলার ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের দুপুরে আদালতে নেয়ার কথা রয়েছে।
রোববার কচুয়া উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নে এ হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা জানায়, জাতীয় শোক দিবস পালনের নামে ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বিশ্বাসের কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা।
চাঁদা না দেয়ায় গতকাল প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে মারধর করে তারা। এ ঘটনার প্রতিবাদ জানাতে গতকাল সকালে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় সন্ত্রাসীরা আবারো লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালালে আহত হয় অর্ধশতাধিক ছাত্র-ছাত্রী। এ ঘটনায় গতকাল সন্ধ্যায় কচুয়া থানায় ৮ জনের নাম উল্লেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করে স্কুল কর্তৃপক্ষ।
সংবাদাদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডকম


