বিয়ে বিচ্ছেদের পর যদি স্ত্রী অন্য কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন তবে স্বামী ওই স্ত্রীকে আর ভরণপোষণের টাকা দেবেন না। সোমবার ১৭ আগস্ট এক রায় মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের পর কোনও স্ত্রী যদি অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তাহলে তিনি আর ভরণপোষণ বাবদ কোনও টাকা পাবেন না।
আদালতের রায় বলছে, বিয়ের আগে যেমন একজন স্ত্রী অন্য কোনও পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে পারেন না, ঠিক তেমনই বিচ্ছেদের পরও তাঁকে সেই আনুগত্য বজায় রাখতে হবে খোরপোষের টাকা পেতে।
অথচ, এই ভারতে আজও কোনও স্বামী যদি স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তাহলে সেটাকে এখনও ধর্ষণ বলে ধরা হয় না। অথচ সেই দেশেরই আদালত এক রায় বলেছে বিয়ের আগেতো বটেই, ভরণপোষণের টাকা পেতে বিচ্ছেদের পরও প্রাক্তন স্ত্রী অন্য কোনও পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে পারবেন না।
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


