সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী শাবনুর ‘পাগল মানুষ’ ছবির শুটিং করেছেন। তিনি ক্যামেরার সামনে প্রায় ২ বছর পর দাঁড়িয়েছেন। এদিকে খুব শীঘ্রই এই নায়িকা ছবি প্রযোজনাতেই নাম লেখাতে যাচ্ছেন। প্রায় বিশ বছর ধরে ঢালিউডে রাজত্ব করে যাওয়া এই নায়িকা নতুন নায়িকাদের তেমন একটা চিনেন না।
হাতে গোনা যাও দুয়েক জনকে চিনেন তার মধ্যে তার মধ্যে একমাত্র মাহিই তার নজর কেড়েছে। নায়িকা শাবনুরের চোখে মাহিই সেরা। এমনটাই জানিয়েছেন তিনি।
শাবনুর বলেন, “বর্তমানে খুব একটা ছবি দেখা হয় না। খুব কম ছবি দেখে নতুনদের মূল্যায়ন করাটা কষ্টসাধ্য হলেও যাদের ছবি দেখেছি তাদের মধ্যে থেকে মাহিকেই আমার সম্ভাবনাময় মনে হয়। ওর ভেতরে অভিনয়ের ক্ষুধাটা আছে। ও আরেকটু চেষ্টা করলে অনেক ভাল করবে। ওর মতো সেরা নায়িকা হওয়ার প্রায় সব গুনাবলীই বিদ্যমান।” এদিকে মাহি’র প্রিয় নায়িকার তালিকায় প্রথমেই রয়েছেন শাবনুর। মাহিও শাবনুরকে আইডল মনে করেন বলে জানিয়েছিলেন।
বিনোদন প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


