আলোচিত ও সমালোচিত অভিনেত্রী প্রভার দ্বিতীয় বিয়ের সংসারও ভাঙনের মুখে। বেশ কিছুদিন যাবৎ আলাদা বসবাস করছেন প্রভা ও তার স্বামী মাহমুদ শান্ত। বিচ্ছেদের কারণ হিসেবে প্রভা তার স্বামী মাহমুদ শান্তর মাদকাসক্তিকে দায়ী করেছেন। শান্ত হলেন প্রভার জীবনে অন্তরঙ্গ হওয়া তৃতীয় পুরুষ।
প্রভা জানান, বিগত দুই বছর ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। এর জের ধরেই এ বিচ্ছেদ মেনে নিয়েছেন তারা। দীর্ঘদিন যাবৎ তারা আলাদা বসবাস করছেন।
রোববার ১৬ আগস্ট রাতে প্রভা বলেন, ‘দীর্ঘদিন ধরে শান্ত নেশায় আসক্ত। ড্রাগ অ্যাডিক্ট একটা মানুষের সঙ্গে কতদিন বসবাস করা যায়! প্রায় দুই বছর হলো আমাদের সম্পর্ক খারাপ যাচ্ছে। আমি আমার মতো চলাফেরা করছি। তবে আমাদের এখনো কাগজপত্র হয়নি।’
২০১২ সালের ১২ জুলাই প্রভা-শান্ত বিয়ে বন্ধনে আবদ্ধ হন। অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই তাদের বিয়ে সম্পন্ন হয়।
বর শান্ত পেশাগত জীবনে বেসরকারী টেলিকম কোম্পানী গ্রামীনফোনে চাকরির পাশাপাশি জড়িত ছিলেন গানের সঙ্গে। জানা যায়, সম্প্রতি চাকরি ছেড়েছেন শান্ত। ফিরেছেন আবার গানে। প্রভাও ব্যক্তি জীবনের নানা ঝড় সামলে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন।
অভিনেতা অপূর্বর সঙ্গে বিচ্ছেদের পর পারিবারিক সিদ্ধান্তেই ২০১২ সালের ২য় বারের মত বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রভা-শান্ত।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


