বুধবার ৪ নভেম্বর ২০২৬

৭৬ শিশুর মৃত্যুতে ৬ জনের কারাদণ্ড

karadandaবিষাক্ত প্যারাসিটামল খেয়ে ৭৬ শিশু মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার ড্রাগ কোর্টের বিচারক আজ সোমবার এই রায় ঘোষণা করেন। গত সপ্তাহে এ রায় ঘোষণার কথা ছিলো। তবে রায় প্রস্তুত না হওয়ায় পিছিয়ে দেয়া হয় তা।

সাজাপ্রাপ্তরা হলেন- বিসিআই বাংলাদেশ কোম্পানির পরিচালক শাজাহান সরকার, নির্বাহী পরিচালক এস এম বদরদ্দোজা, পরিচালক নূরুন্নাহার বেগম, মাননিয়ন্ত্রণ ব্যবস্থাপক আয়েশা খাতুন, পরিচালক শামসুল হক ও ব্যবস্থাপক (উৎপাদন) এমতাজুল হক। রায় ঘোষণার সময় শুধু শাহজাহান সরকার উপস্থিত ছিলেন। বাকি আসামিরা পলাতক রয়েছেন।

রাজধানীর জিগাতলার কারখানায় উৎপাদিত প্যারাসিটামল সিরাপে (ব্যাচ নং- ৯২১০০২) বিষাক্ত পদার্থ থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় তৎকালীন ওষুধ প্রশাসন পরিদফতরের তত্ত্বাবধায়ক আবুল খায়ের চৌধুরী ড্রাগ আইনে আদালতে এ মামলাটি দায়ের করেন। ১৯৯২ সালের ১৮ নভেম্বর ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২-এর ১৬(সি)/১৭ ধারায় মামলাটি করা হয়

মামলার এজাহারে বলা হয়, বি সি আই বি লিমিটেডের বিষাক্ত প্যারাসিটামল খেয়ে ১৯৯২ সালে এই ৭৬ শিশুর মৃত্যু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েরএকটি গবেষণায় দেখা যায়, ১৯৮২ থেকে ৯২ পর্যন্ত বিষাক্ত প্যারাসিটামল খেয়ে, দেশে মারা যায় ২ হাজার ৭শ’ শিশু। যে চারটি কোম্পানি এই বিষাক্ত প্যারাসিটামল তৈরি করতো তাদের অন্যতম এই বি সি আই বি লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন