শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করবেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে জাতীয় পার্টি। মানববন্ধনে অংশ নেবেন- জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, মানববন্ধনে ১০ হাজারের বেশি লোকসমাগম হবে। যা সফল করার জন্য ইতোপূর্বে একাধিক সভা করা হয়েছে। এতে নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।


