বুধবার ৪ নভেম্বর ২০২৬

সঙ্কুচিত হয়েছে জাপানের অর্থনৈতিক কার্যক্রম

japan-economic-growth২০১৫’র দ্বিতীয় প্রান্তিকে সঙ্কুচিত হয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের অর্থনৈতিক কার্যক্রম। আর এই হার ছিল শূন্য দশমিক ৪ শতাংশ। বিশ্বব্যাপী ভোক্তা চাহিদা কমায় রফতানি কমে যাওয়ার কারণেই প্রবৃদ্ধি কমেছে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আকিরা আমারি।

এদিকে, এ খবর যেন প্রধানমন্ত্রী শিনঝো অ্যাবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে। কারণ দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে তিনি বিভিন্ন সময়ে নানারকম আর্থিক ও মুদ্রানীতি প্রণয়ন করেছেন।আপাতদৃষ্টিতে যা ব্যর্থ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এমনকি বছরের বাকি ৬ মাসেও দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়ানোর কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। যা হতাশাজনক। এর আগে গত জুলাইতে, ইয়েনের দুর্বল মানের ওপর নির্ভর না করতে জাপানকে সতর্ক করেছিল আইএমএফ।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন