বুধবার ৪ নভেম্বর ২০২৬

সাংবাদিক প্রবীর বাড়ি না ফিরলে কঠোর কর্মসূচি: ডিইউজে

Journalist+Probir+Sikdarঢাকায় আটকের পর ফরিদপুরে মামলা প্রসঙ্গে সাংবাদিকদের পেশাগত সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ রবিবার রাতে এক বার্তায় বলেছেন, প্রবীর শিকদারকে বাড়ি পৌঁছে না দেওয়া হলে সোমবার আলোচনার মাধ্যমে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কুদ্দুস আফ্রাদ তার বার্তায় বলেন, “সাংবাদিক প্রবীর শিকদারকে গত রাতে বিনা নোটিশে তার পত্রিকার দপ্তর থেকে পুলিশ উঠিয়ে নিয়ে যাওয়ার পর প্রায় ৪ ঘন্টা পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশের তরফে কোনও ব্যখ্যা বা কারণ জানানো হয়নি। পদস্থ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা হলেও তারাও কিছু জানাতে পারেননি।”

কুদ্দুস আফ্রাদ বলেন, “রবিবার দিবাগত রাতের মধ্যে প্রবীর শিকদারকে সসম্মানে তার বাড়িতে পৌঁছে দেয়া না হলে সোমবার ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বাধ্য হবে তার মুক্তির দাবিতে বৃহত্তর ও কঠোর কর্মসূচি দিতে। আশা করছি , সোমবার সকালের মধ্যেই প্রবীর শিকদারকে আমরা আমাদের মাঝে ফিরে পাবো । তার ব্যতয় মেনে নেওয়া হবে না। হবে না ।। হবে না ।।।”

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন