সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী শহর দৌমা এর একটি ব্যস্ত বিপণি বিতান এলাকায় আসাদ বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১১০ জন। এছাড়াও, আহত হয়েছেন ৩ শতাধিক। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে হাসপাতালে ভর্তি অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
যদিও, নিহতের সংখ্যা ১শ’ বলে জানিয়েছে দৌমার জনপ্রতিরক্ষা দফতর। হামলায় আশপাশের বহু ভবন ধ্বংস হয়ে গেছে। এছাড়াও, বেশ কয়েকটি গাড়িও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত এত সপ্তাহের ব্যবধানে এ নিয়ে ওই এলাকায় দ্বিতীয় দফা হামলা চালানো হল। এর আগে, গত বুধবার একই এলাকায় বিমান হামলায় প্রাণ হারান অন্তত ২৭ হন।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


