পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকারকে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসর উত্তর ছুটি ভোগরত বাংলাদেশ পুলিশের মহা-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, বিপিএম, পিপিএম, এনডিসিকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে স্পেনে বাংরাদেশের রাষ্ট্রদূত পদে চুক্তি ভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরেক প্রজ্ঞাপনে অবসর-উত্তর ছুটি (পিআরএল) ভোগরত সাবেক অতিরিক্ত সচিব খন্দকার আখতারুজ্জামানকে এক বছর মেয়াদে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


