বালুবাহী ট্রাকের ধাক্কায় রাজশাহী পুঠিয়ায় অটোরিক্সার ছয় যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার তাহেরপুর রোডের তেবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জনতা ট্রাকটি আটক করে আগুন লাগিয়ে দিয়েছে।
নিহতদের মধ্যে দুজন শিশু ও তিনজন নারী রয়েছে বলে জানা গেছে। এছাড়া মারা গেছেন অটোচালকও। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুঠিয়ার শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় পুঠিয়ার তাহেরপুর রোডের তেবাড়িয়া এলাকায় ঘটনাটি ঘটে।


