বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের প্রশ্নই ওঠে না’

Captureদদদতথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বলেছেন, “আইনের ওই ধারা বাতিল করার প্রশ্নই ওঠে না।”

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা বলেন।

নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে সাংবাদিক প্রবীর সিকদার সম্প্রতি ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। ‘আমার জীবন শঙ্কা তথা মৃত্যুর জন্য যারা দায়ী থাকবেন’ শিরোনামের ওই স্ট্যাটাসে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম আসায় গত রোববার প্রবীরের বিরুদ্ধে ফরিদপুরে মামলা করেন স্বপন নামের এক আইনজীবী।

তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা ওই মামলায় ফেইসবুকে লিখে মন্ত্রীর ‘ভাবমূর্তি ক্ষুণ্ণ’ করার অভিযোগ আনা হয়। পুলিশ প্রবীর সিকদারকে গ্রেপ্তার করার পর তাকে তিন দিনের রিমান্ডেও পাঠিয়েছে আদালত। এর প্রতিবাদে সোমবার বিকেলে গণজাগরণ মঞ্চের বিক্ষোভ মিছিল থেকে প্রবীর সিকদারের মুক্তি দাবির পাশাপাশি ৫৭ ধারা বাতিল করার দাবি জানানো হয়।

মঙ্গলবারও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো সাংবাদিক প্রবীরের মুক্তির দাব জানায়। একইসঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করার দাবি জানায়।

আরও পড়ুন