বুধবার ৪ নভেম্বর ২০২৬

দীন মোহাম্মদ স্বাস্থ্যের ডিজি আরো ১ বছর

helth--স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) দীন মোহাম্মদ নূরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার চুক্তির মেয়াদ বাড়িয়ে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে। পহেলা সেপ্টেম্বর থেকে মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক নূরুল হককে স্বাস্থ্য অধিদফতরের ডিজি হিসেবে নিয়োগ দেয়।
চাকরির মেয়াদ শেষ হওয়ার পর ওই বছরের ২৭ আগস্ট নূরুল হককে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন