বুধবার ৪ নভেম্বর ২০২৬

পচা মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর ৭ দিনের জেল

1434798299লালমনিরহাটের কালীগঞ্জে পচা মাংস বিক্রির দায়ে রিকু ইসলাম (১৮) নামে এক মাংস বিক্রেতার সাত দিনের জেল হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক লালমনিরহাটের সহকারী কমিশনার আব্দুল করিম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রিকু কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের ভুল্লারহাট এলাকার কহিনুর ইসলামের ছেলে।

উপজেলার মদাতি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কাদের বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে রোগাক্রান্ত গরু জবাই করে তার ইউনিয়নের চামটারহাটে বিক্রি করতেন রিকু। মঙ্গলবার সকালে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিক্রির সময় স্থানীয় লোকজন মাংসসহ রিকুকে আটক করে মদাতি ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। উদ্ধারকৃত মাংসসহ আটক রিকুকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়। পরে কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ বিভাগ উদ্ধার হওয়া মাংস পরীক্ষা করে খাওয়ার অযোগ্য বলে ঘোষণা দেয়। মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাটের সহকারী কমিশনার আব্দুল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিকুকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পচা মাংসগুলো মাটিতে পুতে ফেলা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম।

আরও পড়ুন