বুধবার ৪ নভেম্বর ২০২৬

বউদের ভয়ে সানি লিওনের সঙ্গে ছবি করছেন না সুপারস্টাররা

saniব্লু ফিল্মের স্টার ইমেজটা সানি লিওনের ঘাড় থেকে নামছেই না। যতই তিনি চেষ্টা করুন, বলিউডের প্রথম সারির অভিনেতারা তাঁর সঙ্গে ছবি করতে চাইছেন না মোটেই। এবার তো নাম প্রকাশে অনিচ্ছুক এক সুপারস্টার সরাসরি বলেই দিলেন, “স্ত্রী মানা করেছেন।”

সেই সুপারস্টার জানিয়েছেন, “আমি সানির সঙ্গে ছবি করতেই পারি। কিন্তু, দিনের শেষে আমাকে বাড়ি যেতে হয়। আমাকে আমার স্ত্রী সানির সঙ্গে ছবি করতে মানা করেছেন।”

এতদিন সানির যে ছবি রিলিজ় করেছে, তাতে কোনও প্রথম সারির অভিনেতা ছিলেন না। রজনীশ দুগ্গল, রাম কাপুরের মতো হিরোর সঙ্গে অভিনয় করেছেন সানি। তাঁর পরের ছবি “মস্তিজ়াদে”-তে রয়েছেন তুষার কাপুর ও বীর দাস।

একটি সাক্ষাৎকারে সানি জানিয়েছিলেন, “স্ত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন যদি আমি তাঁদের স্বামীর সঙ্গে কাজ করি।” এবার এই নাম প্রকাশে অনিচ্ছুক সুপারস্টারের বক্তব্যের পর সানির সেই উক্তি আর অস্বীকার করার জায়গা থাকল কি?

বিনোদন ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন