বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্লগার অভিজিৎ ও অনন্ত হত্যার ৩ পরিকল্পনাকারী আটক

Avijit-Anantaব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যার তিন ‌’মূল পরিকল্পনাকারী’কে আটকের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা শহরের নীলক্ষেত ও ধানমন্ডি এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের ‘অর্থের যোগানদাতাসহ’ তিনজনকে আটক করার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান  বলেছেন, “আটক ব্যক্তিরাই ব্লগার অভিজিৎ রায় ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী “

আটক তিনজন হলেন- তৌহিদুল ইসলাম, সাদেক আলী ও আমিনুল মল্লিক।

মুফতি মাহমুদ খান বলেন, “এদের মধ্যে তৌহিদ আনসারউল্লাহ বাংলা টিমের অর্থের যোগানদাতা। বাকি দুজন সক্রিয় সদস্য।”

সোমবার রাতে নীলক্ষেত ও ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে এই ব কর্মকর্তা জানান।

তিনি বলেন, পরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রকৌশলী অভিজিৎ রায় (৪৩)  স্ত্রীকে নিয়ে বইমেলা থেকে ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। তার স্ত্রীকেও কুপিয়ে আহত করে তারা। গত ১২ মে সিলেট নগরের সুবিদবাজারে অনন্ত বিজয় দাশকে (৩২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

গত ২৬ ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মুক্তমনা ব্লগের লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। হামলায় আহত হন তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। এ ঘটনায় অভিজিতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় মামলা করেন। হত্যায় জড়িত অভিযোগে ২ মার্চ যাত্রাবাড়ী থেকে শফিউর রহমান ওরফে ফারাবী নামের একজনকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাছে হস্তান্তর করে র‍্যাব। ফারাবীকে দুই দফা রিমান্ডে নেওয়া হয়।

১২ মে সকালে সিলেট নগরের সুবিদ বাজারের নূরানী আবাসিক এলাকার চৌরাস্তা মোড়ে খুন হন বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ। ওই দিন রাতে বিমানবন্দর থানায় অনন্তর বড় ভাই রত্নেশ্বর দাশ অজ্ঞাতনামা চারজনকে আসামি করে মামলা করেন। প্রায় তিন সপ্তাহ পর মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তর করা হয়। সিআইডি তদন্তে নেমে ইদ্রিস আলী নামের এক স্থানীয় ফটোসাংবাদিককে গ্রেপ্তার করে রিমান্ডে নেয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন