ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত রংপুর বিভাগ থেকে আসা নাগরিত তথা সাংবাদিকদের সংগঠন ‘রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’ (আরডিজেএ) নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে মঙ্গলবার।
প্রসঙ্গত, সাড়ে চারশ’র বেশি সদস্যের সংগঠনে সময় মতো বার্ষিক চাঁদা পরিশোধ না করায় ২৫৩ জনকে ভোটার হিসেবে নিবন্ধিত করা হয়েছে।
সংগঠনের ওয়েব সাইটে (rdja.net) এই তালিকা দেওয়া হয়েছে।
এদিকে আগামী ২১ আগস্ট সংগঠনের বর্ধিত সভা ডাকা হয়েছে। সকাল ১১টায় পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এই সভায় সদস্যদের উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লব।
আগামী ১৮ সেপ্টেম্বর ২০১৫ রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা’র নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সংগঠনের কার্য নির্বাহী কমিটির সভায় নির্বাচন পরিচালনার জন্য সংগঠনের নির্বাচন কমিশন-২০১৫ ঘোষণা করা হয়।
কমিশনের চেয়ারম্যান, আবু আলম মো. শহিদ খান এবং সদস্যরা হলেন , মোদাব্বের হোসেন, এ কে শামসুজ্জোহা, শাহীনুল ইসলাম শানু এবং এম এম মাসুদ। উল্লেখিত কমিশন ইতিমধ্যে সংগঠনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছেন।


