বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: অন্যতম আসামি যুবলীগ কর্মী ‘বন্দুকযুদ্ধে’ নিহত

„ywvywvywvywvyw মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলার তিন নম্বর আসামি মেহেদী হাসান আজিবর গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি বন্দুকযুদ্ধ। এ সময় ঘটনাস্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

পুলিশ জানায়, সোমবার রাত একটার দিকে শহরের দোয়ারপাড় এতিম খানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আজিবরকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে আজিবর ও তার সহযোগীরা।

পুলিশও আত্মরক্ষার্থে গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় আজিবর। সে নিজেকে যুবলীগ কর্মী বলে দাবি করতো। মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় দায়ের করা মামলায় আজিবর তিন নম্বর আসামি হলেও বাদীর দাবি, মূলত আজিবরের আগ্নেয়াস্ত্রের গুলিতেই মমিন ভূইয়া নিহত হন। আর আহত হন নাজমা বেগমসহ তার গর্ভে থাকা সন্তান।

পলাতক আজিবর ধরা পড়ছেন বলে সোমবার মাগুরায় খবর ছড়িয়ে পড়ে। তবে পুলিশের কর্তা-ব্যক্তিদের কেউ সেই খবর স্বীকার করেননি। মঙ্গলবার প্রথম প্রহরে পুলিশ জানায়, রাত একটার দিকে জেলা শহরের দোয়ারপাড় এলাকায় আজিবর ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

মাগুরা প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন