বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একটি অংশের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লার বুড়িচং ও ব্রাক্ষণপাড়ায় উপজেলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় বিএনপি।
কুমিল্লা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া জানান, মঙ্গলবার বিকেল ৩টায় পৃথকভাবে দুই উপজেলা বিএনপির পক্ষ থেকে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।
প্রসঙ্গত রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা গাড়ি পোড়ানো একটি মামলায় মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের গেট থেকে শওকত মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।


