ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপিনেত্রী এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে বেগম জিয়া বলেন, শুভ্রা মুখোপাধ্যায়ের প্রয়াণে ভারতের জনগণের মতো আমিও শোকাভিভূত। বাংলাদেশের নড়াইল জেলার কন্যা শুভ্রা ভারতের কিংবদন্তীতুল্য রাজনীতিক-ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রীর পরিচয়ের বাইরেও তিনি একজন চিত্রশিল্পী ও সুলেখিকা হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন।
এ সময় বিএনপি নেত্রী স্মরণ করেন। বলেন, শুভ্রা মুখোপাধ্যায়ের লেখা দুটি বই ‘চোখের আলোয়’ এবং ‘চেনা অচেনায় চিন’র কথা বইগুলো বেশ পাঠকপ্রিয়তা পেয়েছিল।
বিএনপিপ্রধান বলেন, আমি ভারতের রাষ্ট্রপতি, তার পরিবার, শুভানুধ্যায়ী ও ভারতীয় জনগণের প্রতি আমার ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি এবং প্রয়াত শুভ্রা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করছি।


